crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত-৭, নিহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ

 মোঃইমরান হোসেন (পটুয়াখালী প্রতিনিধি) : পটুয়াখালী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
১১ মার্চ সন্ধ্যায় উপজেলার গাবুয়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দু’জন হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২) ।
আহত সাত জন হলেন- মো. খোকন (৩৫), মিরাজ (২৯), লামিয়া (২২), আল-আমীন (৩২), আরিফ (২০), আবদুর রাজ্জাক হাং (৫০), এস কান্দার বয়াতী (৫৫)।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে দ্রুত গতির একটি মাইক্রোবাস গাবুয়া স্ট্যান্ড এলাকায় দু’টি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নয় যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ও কুট্টিকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় কুমার নদের পাড় ‘কেটে’ চাষের জমি তৈরীর অভিযোগ

হরিণাকুন্ডুতে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, শ্বশুর গ্রেফতার

পঞ্চগড়ে স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেনু মিয়া মাস্টারের ইন্তেকাল

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

পাবনায় উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

বোকাইনগর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী নূরুন্নাহারের গণসংযোগ অব্যাহত

রংপুরের ঐতিহ্যবাহী মাহিগঞ্জ প্রেসক্লাবের ২৯ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

পদ্মা সেতুতে বসানো হল ৩৩তম স্প্যান, ৫ কি.মি. দৃশ্যমান

পাপিয়ার আস্তানায় যাতায়াতকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে