crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্তে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক, মূল্য ৪৫ হাজার টাকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক কীটনাশকের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে ৫৬ বিজিবি। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নারায়নপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে টহল দলটি পঞ্চগড় সদর থানার বীরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৬৭/১১-এস থেকে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক করা হয়। আটক কীটনাশকের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এসব ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্ব থেকে জীবিত নবজাতক উদ্ধার

রংপুরে প্রতিবন্ধী ভিখারিনীর সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও ডিআইজি বরাবর স্মারকলিপি পেশ

Stricking Game

ময়মনসিংহে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সং’ঘর্ষে চালক নি’হত

ময়মনসিংহে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সং’ঘর্ষে চালক নি’হত

কেএমপির অভিযানে মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

জান্নাত লাভের কিছু গুরুত্বপূর্ণ আমল

নাসিরনগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

করোনা মহামারির প্রাদুর্ভাব কেটে গেলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী