crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৩, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

সীমান্ত সুরক্ষা জোরদার, চো*রাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তবর্তী মাধুপাড়ায় নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ‘মাধুপাড়া বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় মাধুপাড়া এলাকায় সীমান্ত নজরদারি আরও জোরদার করতে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে মাধুপাড়ায় এই বিওপি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, ‘বিজিবি সদস্যরা দিন-রাত সব প্রতিকূল পরিবেশে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে নবস্থাপিত মাধুপাড়া বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে।’

ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার বলেন, ‘দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। পুশইন প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, পতাকা বৈঠক, কূটনৈতিক যোগাযোগ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া ও নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের পীরগাছায় হাঁসের বাচ্চার মাথায় শিং

পাবনায় অটোবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৯০

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

হোমনা-মেঘনায় নৌ-পথে চাঁদাবাজি বন্ধে সার্কেল এএসপি’র নেতৃত্বে যৌথ মহড়া

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১০১৬

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরীপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মেঘলাল মন্ডলের পিআরএল শুরু