crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

​
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি।।
সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​
শনিবার(৭নভেম্বর) সরকারি অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে খুন, ৪০ হাজারের মতো আমাদের ছাত্র জনতা ও শ্রমিককে পঙ্গু করেছিল অন্ধ করেছিল। আজকে তাদের নূন্যতম কোন ধরনের সেই আত্মশুদ্ধি না হয়ে কোন ধরনের তাদের মধ্যে পরিবর্তন না হয়ে আজকে তারা আবারো দিবা স্বপ্ন দেখছেন যে তারা আবারো ফিরে আসবেন এবং এই বাংলাদেশে রাজনীতি করবেন।”

প্রতিমন্ত্রী আরো বলেন, “আগামীতে আমাদের যেমন পদ্মা ব্যারেজ আমরা ইতিমধ্যেই এক নেকে পাস করেছি। তিস্তা ব্যারেজও ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী ২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে আমরা আমাদের কাজ সম্পন্ন করব। আমরা সেই ২৪ কে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে চিন্তা-চেতনা ধারণ করে বাংলাদেশে এগিয়ে নিতে চান। আশা করি, আমরা সেইভাবে এগিয়ে যাব। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
​
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির এক অনন্য প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য করতে হাইকোর্টের নির্দেশ

পঞ্চগড়ে দুই একর চা-চারা নিধন করেছে দুর্বৃৃত্তরা

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযান

পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টারকে থানায় তুলে নিয়ে যাওয়ায় ট্রেন বন্ধ করে বিক্ষোভ

দ্রুততম সময়ের মধ্যেই শহরের চেহারা পাল্টে যাবে: মেয়র ইকরামুল হক টিটু

চকরিয়ায় ‘চুরি’ যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

জামালপুরের দেওয়ানগঞ্জে ১ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার