crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিদুল (১৮), শাহিন (৪০) ও রব্বানি (৩০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।

বুধবার (৪ জুন) সকালে সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ভুট্টাক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল, লিয়াকত আলীর ছেলে শাহিন ও শফিউল ইসলামের ছেলে রব্বানি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত আগে থেকে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামিদুল (১৮), শাহিন (৪০), রব্বানি (৩০) ও জয় (২২)। ঘটনাস্থলে জামিদুল মারা গেলেও, স্থানীয়দের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাপসাতালের আরএমও আবুল কাশেম বলেন, ‘সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

না’শকতাকারী ও অ’গ্নি স’ন্ত্রাসীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা কেএমপি’র

সাবেক ডিবি প্রধান হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট ও ১০ টি হিসাব জব্দ

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত

মহেশপুর কপোতাক্ষ নদের মধ্যে পুকুর কাটছেন আ’লীগ নেতা

ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন

জামালপুরে ৭ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ আ’লীগ নেতা আটক, ধরা ছোঁয়ার বাইরে রাঘব বোয়াল

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

পঞ্চগড়ে স্কুল এণ্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার