crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালত চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকার বর্তমান অবস্থান থেকে সরে না এলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তারা।

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা সীমান্তে অবৈধ প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

বারহাট্টা থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন ওসি মিজান

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

করোনার কারণে পঞ্চগড়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিল প্রশাসন

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য  প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

পঞ্চগড়ে অটো ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু