crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় গম ক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারীর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরে সুরতহাল শেষে ওই নারীর মৃ’তদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় সদর উপজেলার আমরখানা ইউনিয়নের ডাংগার এলাকা থেকে ম’রদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, করিমা পঞ্চগড় সদর উপজেলার অমরথানা ইউনিয়নের ডাংগা পাড়া এলাকার সলেমান আলীর মেয়ে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ম’রদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃ’ত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তার আমিরুলের সাথে বিয়ে হয় করিমার। তবে সে বাবার বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার (৮ মার্চ) শ্রমিকের কাজ শেষে আর বাবার বাড়িতে ফিরেনি। বুধবার সকালে স্থানীয় নারী মনসুরা বেগম তাদের বাড়ির সামনের গম ক্ষেত থেকে ওই নারীর মৃ’তদেহ উ’লঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। তাৎক্ষণিক স্থানীয়রা উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ম’রদেহ উদ্ধার করে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হলেন জামালপুরের কৃতীসন্তান মো. কামরুল হাসান

গোপালপুরে চোর অপবাদে যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

টিম হিসেবে কাজ করে স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

Fastest plane in the world

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

নাসিরনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান