crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
শনিবার (১৩ জুন) সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে  বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে।
করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে  বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। পাথর বোঝাই ২টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়েই স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এদিকে বিজিবি সদস্যরা  সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রাক চালকদের শরীরের তাপমাত্রা এবং ট্রাকগুলো স্প্রে করে বন্দরে প্রবেশ করতে দেয়।  
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দরটি চালু হওয়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। 
এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ম্যানেজার কাজী আল-তারেক, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা প্রমুখ। 
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে।গত বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসন বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শর্ত সাপেক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

অধূমপায়ী ফোরাম (অফ) সংগঠনের আত্মপ্রকাশ 

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

ঝিনাইদহে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইটভাটার কাগজপত্র বিহীন ট্রাক্টর, দেখার কেউ নেই

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় র‌্যাবের শীত বস্ত্র বিতরণ

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬

দিল্লিতে মুসলিম হত্যা ও নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুশফিক যেন রোমান গ্ল্যাডিয়েটর!