crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ
নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

 

 

 


মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ বুধবার সকাল আনুমানিক ১০টায় নেত্রকোনা জেলার কলমাকান্দা রাজনগর এলাকা গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান এলাকাবাসী। নিহত সকলের বাড়ি সুনামগঞ্জ এর মধ্যনগর এলাকার। জানা যায়, সকালে সুনামগঞ্জ মধ্যনগর এলাকা থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয় ট্রলারটি। এ সময় কলমাকান্দার রাজনগর গুমাই নদীতে আসা মাত্রই ট্রলারটি ডুবে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি জানার জন্য নেত্রকোনা জেলার জেলা প্রশাসক(ডিসি) কাজি মো: আবদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ক্রাইম পেট্রোল২৪ কে জানান, এখন পর্যন্ত ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার, জীবিত ৩ জন উদ্ধার তবে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং ১৫ জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। আরো অনেকেই নিখোঁজ রয়েছে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রয়োজন ছাড়া ঢাকামুখী না হওয়ার নির্দেশঃ নৌ প্রতিমন্ত্রী

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করুন : রাজশাহীর সমাবেশে ফখরুল

সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আগামী ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ শতাংশ বোনাস দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী আরাফাতকে ইউ‌এন‌ও’র শুভেচ্ছা

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা