crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডোমার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতা ওকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুুপুরে উপজেলার সোনারায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ডোমার উপজেলা শাখা।

দলের উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বক্তব্য রাখেন।
এ সময় জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল, ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবলা, জোড়াবাড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ গোলম রাব্বানী, উপজেলা শাখার সহ-সভাপতি মিলু হুজুর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শফিউল বারী বুলবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন হিরু, বিএনপি’র ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, ওমর ফারুক, মজির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে দলীয় নেতাদের উপর জু’লুম, নি’র্যাতন, হা’মলা ও মামলার তীব্র প্রতিবাদ জানান এবং আগামী সংসদ নির্বাচনে এলাকার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও বহুমুখী পদক্ষেপ

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

পুঠিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথপুরে একদিনে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হযরত রাসুল (সা.) কে স্বপ্নে দেখার আমল

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জমজমাট ভর্তি বাণিজ্য

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জমজমাট ভর্তি বাণিজ্য

মধুপুর শোলাকুড়ি আদর্শ ও গুচ্ছ গ্রামে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

পাবলিক প্লেস ও গণপরিবহণে ধূমপান করলে পুলিশকে জরিমানা করার সুবিধা দেওয়ার দাবি