crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে চৈয়ারকুড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চারটায় দিকে গোকর্ণ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ ও রিয়াজুল ইসলাম চৌধুরী বকুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন,উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,সাধারণ সম্পাদক মো: মহিদুজ্জামান টিটু।সম্মেলনে যুবলীগ নেতা ও ভলাকুট ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া, মো: আল কাউসার,জানে আলম সায়েম ভূইয়া,নজরুল ইসলাম ভূইয়া,মো: লায়েছ উদ্দিন,শরীফুল ইসলাম সেলিম,রতন সাহাজী,আমির আলী মেম্বার,শেখ মো: কাপ্তান মিয়াসহ উপজেলা,ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় দলীয় জনপ্রতিনিধি,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং গোকর্ণ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সম্মেলনস্থলে পৌঁছান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ডিবি পুলিশের জালে বন্দি ৬ প্রতারক

রংপুরে তিন পিস্তলসহ ৪ ডাকাত গ্রেফতার

নাসিরনগরের মহিষবেড়ে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিতা-পুত্র মিলে শেরপুর থেকে জামালপুরে এসে বড় ছেলেকে খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

সর্বোচ্চ আইজিপি পদক পেলেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

পুঠিয়ায় গ*ণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে  দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ

কক্সবাজারে ‘ইয়াবা স’ন্ত্রাসী’ রোজিনা আকতারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন