crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০২০ ৯:৫০ অপরাহ্ণ
নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাসিরনগর,বি.বাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদসদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এছাড়াও উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক,রাজনৈতিক ও সামাজিক সংগঠন এখানে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,অধ্যক্ষ মো. আলমগীর,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি এটিএম আরিচুল হকসহ বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,উপজেলা      আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। মোমবাতি প্রজ্বলন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্র-ছাত্রীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে গৃহবধু শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনার ভয়াবহ পরিস্থিতিঃ জিএম কাদের

জগন্নাথপুরে মাওলানা আব্দুল আলিমকে বিভিন্ন মহলের অভিনন্দন

জগন্নাথপুরে মাওলানা আব্দুল আলিমকে বিভিন্ন মহলের অভিনন্দন

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

পঞ্চগড়ে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

জামালপুরে নাতির কুকর্মের দায়ে ৮৫ বছর বৃদ্ধের সঙ্গে ১১বছরের শিশুকন্যার বিয়ে

ঝিনাইদহে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বিয়ের আয়োজন চলাকালে, বিদ্যুৎস্পৃষ্টে কনের মায়ের মৃত্যু

ডোমারে দাদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে এলাকার অনেক শিক্ষক দিশেহারা

নীলফামারীর সৈয়দপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু