crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০১৯ ২:১১ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় আলোচনাসভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। এসময় তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকী,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজ্জামান,প্রধান শিক্ষক আবদুর রহিম।সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যায় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে গান ও কবিতা পরিবেশন করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

জনস্বার্থে নগরীর দোকান-পাট ও শপিং মল বন্ধ রাখার আহবান জানালেন রসিক মেয়র

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জাতির জনকের ছবি ব্যবহারে নীতিমালা প্রয়োজনঃ বাংলাদেশ কংগ্রেস

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ের টুনির হাট বাজারে ৫ ব্যবসায়ীর জরিমানা

মেঘনার সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রংপুর বিভাগে একদিনে আক্রান্ত ৬৭৮, মৃত্যু ১৭; শুধুমাত্র রংপুরে মৃত্যু ৮ জন

নির্বাচন নিয়ে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

জামালপুরে মুক্তিযোদ্ধা হ’ত্যা মামলায় ওসিসহ চারজনের যা’বজ্জীবন