crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন যাঁরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১০, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন অন্তত ৪০ জন। ইতোমধ্যে শপথের জন্য আমন্ত্রণ পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, তাজুল ইসলাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রাজ্জাক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদুল হাসান, কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, জিয়া উদ্দিন আহমেদ, নসরুল হামিদ, শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

এর আগে বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তিনি।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

সূত্র: দৈনিক যুগান্তর অনলাইন

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জেলখানায় জামায়াত নেতা সাঈদীকে আদর-আপ্যায়ন করার কোনো মানে হয় না : তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় সিআইডি‘র সফল অভিযানে সেনাবাহিনীতে ভুয়া চাকরিদাতা গ্রেফতার

পুনরায় বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ডোমারে মহান বিজয় দিবস পালিত

শৈলকুপা পল্লীবিদ্যুৎ অফিসের প্রধান ফটকে ঝুলছে হয়রানিমুক্ত সাইনবোর্ড, ভিতরে ব্যাপক গ্রাহক হয়রানি

বদরখালীতে কয়লাবিদ্যুৎতের কোয়ার্টারে হা-ম-লা, মালামাল লু-ট

মধুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

মধুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

মাথা গোঁজার ঠাঁই পেলেন নাসিরনগরের ৯১ টি গৃহহীন পরিবার

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী