crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা  ভাইরাসে  আক্রান্ত হয়ে আরও  ৬৬ জনের মৃত্যু হয়েছে । এক বছরেরও বেশি সময় ধরে চলমান বৈশ্বিক এই মহামারিতে দেশে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ করোনা আক্রান্তের দিক থেকেও দেশে রেকর্ড হয়েছে।  ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজকের ৬৬ জন নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে।

দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

গণপরিবহণ আগের ভাড়ায় ফিরে না গেলে কঠিন ব্যবস্থাঃ হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

ডিমলা প্রেসক্লাবের সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল পুনঃনির্বাচিত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মহেশপুরে লকডাউন ঘোষণা

পাটধা কাঠালিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও আজীবন দাতা সদস্য সম্মেলন

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

মসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউসুফ আলীর যোগদান

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ