crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৩০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। মহামারির হালনাগাদ জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ছয় হাজার ৮৩০ জনের কোভিড-১৯ রোগে পজিটিভ এসেছে।এ সময়ে অর্ধশত রোগীর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

গত একদিনে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। আর তাদের মধ্যে মোট ৯ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত বছর জুন-জুলাই মাসে করোনার সংক্রমণের প্রথম ঢেউ ছিল বেশ তীব্র।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। প্রথম ঢেউয়ের চূড়ার (পিক) চেয়ে দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই দৈনিক রোগী শনাক্ত বেশি হচ্ছে।

প্রতিদিন দেশে করোনাভাইরাসে শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। মৃত্যুও বাড়ছে।

গত বছরের মার্চে সংক্রমণ শুরুর পর থেকে এতটা খারাপ পরিস্থিতি আর দেখা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিন সংক্রমণ বেশি ছিল। সে সময় দৈনিক গড়ে ৩ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়। গড়ে দৈনিক মৃত্যু হয় ৪১ জনের।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে রংপুরে লাগাতার কর্মসূচি

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাসিরনগরে অসহায় শীতার্তদের মাঝে সালাহউদ্দিন ভূইঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইয়ের রাষ্ট্রদূত, ইতিহাসের অলিন্দে কূটনৈতিক পদচারণা

পাবনায় বিদেশ ফেরত যুবককে জবাই

আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্যএকটি স্থায়ী মানদণ্ড হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা