crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করলেন মোফাজ্জল হোসেন দুলাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৪, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণের পর প্রথম দিন অফিস করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন তিনি। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ ভবনে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোখলেসুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে মঙ্গলবার সকালে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মোফাজ্জল হোসেন দুলালকে যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে মাঝে রয়েছেন-জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৯

হোমনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু ও ড্রেজিং মেশিন জব্দ

কেএমপির অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া : সিইসি

রংপুরে ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫, হাসপাতাল সীলগালা

রংপুর সিটি মেয়রের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি