crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গু*লিবর্ষণ পরিহার, প্রা*ণঘাতী অস্ত্রের ব্যবহার না করা, সীমান্ত হ*ত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দু*ষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চো*রাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পা*চার প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত সাক্ষাতে ভারত–বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি–১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)সহ ২৩ জন এবং বিএসএফ এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিকের ডিজিসহ দুই জনের মৃত্যু!

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

আইপি পুলিশ সুপারের খুলনা পাওয়ার কোম্পানি লি. ( ১১৫ মেগাওয়াট)’ পরিদর্শন

আইপি পুলিশ সুপারের খুলনা পাওয়ার কোম্পানি লি. ( ১১৫ মেগাওয়াট)’ পরিদর্শন

হোমনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

পুঠিয়ার ঝলমলিয়ায় নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারার গণসংযোগ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ৪ নির্দেশনা পিএসসির

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম

ডোমারে যুবক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেফতার

পুলিশ হ*ত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত