crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”- এই শ্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর ২০২৫ সোমবার দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

তিনি বলেন, ‘সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ – দু*র্নীতি অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দু*র্নীতির পথে না হাঁটে- এ আহ্বান জানান তিনি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমশন কমিশন এর মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাঃ নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

দ্বিতীয় পর্বে গণশুনানীতে সরকারি- বেসরকারি ১২৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০ টি অভিযোগ জমা পড়ে। তার মধ্য শতাধিক শুনানি অনুষ্ঠিত হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ইমাম- মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

দেশব্যাপি সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে থানায় জিডি