crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান সমাপ্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে দুই দিনব্যাপী জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান সমাপ্ত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দাওয়াতি অভিযানের শেষ দিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মোঃ সিরাজুল সালেহীন ও সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেলের নেতৃত্বে শহর জামায়াতের একটি দল স্টেশন রোডস্থ আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বাহাদুর বাজার, লিলির মোড়, জেল রোড হয়ে মডার্ণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দুই দিনব্যাপি দাওয়াতি অভিযান শেষ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মোঃ সিরাজুস সালেহীন, সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেল, জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা ওলামা বিভাগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। বিগত সরকার এই দলটিকে দীর্ঘ ১৭টি বছর মানুষের কাছে যেতে দেয়নি। তারা জামায়াতকে রাজনীতি থেকে দূরে রেখেছিল।

সমাবেশে বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে দেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করা সম্ভব। আমরা দেশের যুব সমাজ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য ও শোষণহীন বাংলাদেশ। বক্তারা একটি সুখী, সমৃদ্ধ, শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে দাওয়াতি অভিযান পরিচালনার সময় রাস্তার দু’পাশে অবস্থিত দোকানি ও পথচারীদের সাথে কথা বলেন এবং তাদের কাছে জামায়াতে ইসলামীর পরিচিতি লিফলেট বিতরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে ১ হাজার ৩২৫ বোতল ফে’ন্সিডিলসহ দুই মা’দক কারবারি গ্রেফতার

বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে দেওয়া হবে মডার্নার টিকা

সরিষাবাড়ীতে এলজিএসপি-৩ এর অর্থায়নে ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য বিতরণ

সরিষাবাড়ীতে এলজিএসপি-৩ এর অর্থায়নে ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য বিতরণ

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু

নেপালের অস্থিরতায় বাংলাবান্ধা বন্দরে আটকে পড়ল পাট রপ্তানি