crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে শিক্ষার্থী অ*পহরণের চেষ্টা, চরম উদ্বিগ্ন আমেরিকা প্রবাসী পিতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী।।
কুমিল্লার দাউদকান্দিতে স্কুল শিক্ষার্থী অ*পহরণের চেষ্টা এবং স্বর্ণের দুল ছি*নিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, গতকাল ২৫ফেব্রুয়ারি স্কুল ছুটির পর ইলিয়টগঞ্জ মাতৃভূমি মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইফতেখার আহম্মেদ মতিন(১১) এবং তৃতীয় শ্রেণির ছাত্রী আফিফাতুল মাওয়া মতিন (৯) বাসায় যাওয়ার পথে এক অজ্ঞাত পরিচয় মহিলা তাদেরকে কী যেনো নাকে শুকিয়ে এবং ফুঁসলিয়ে মুরাদনগর রোডের মাথায় নিয়ে যায়। সেখানে জোর করে আফিফাতুল মাওয়া মতিনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরিচিত লোকজনের সহায়তায় তারা বাসায় পৌঁছলে এবং ভয়ে কাঁপতে থাকলে তাদের মা ইয়াসমিন আক্তার মৌসুমী তাদেরকে ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বোরহান উদ্দিন বলেন, “ঘটনাটি ঘটেছে স্কুল ক্যাম্পাসের বাইরে। এমন হলে তো হবেনা, আমরা এবং অন্যান্য অভিভাবকেরা খুবই চিন্তার মধ্যে আছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

শিক্ষার্থীদের মা ইয়াসমিন আক্তার মৌসুমী বলেন, “এ বিষয়ে আমি আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেছি। তারপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বাচ্চাদের আব্বু আমেরিকা থেকে বার বার ফোন দিচ্ছে, কান্নাকাটি করছে।”

ফোনে আমেরিকা প্রবাসী মতিন এফএনইউ কান্না জড়িত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন, “আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই দু:শ্চিন্তার মধ্যে আছি। তাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এ দেশের প্রশাসন এবং জনগণসহ সকলের কাছে আমি সঠিক বিচার চাই, আমার বাচ্চাদের এবং পরিবারের নিরাপত্তা চাই।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে শহিদ দুই সেনা পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ১৪০ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

দুরূদে মাগফেরাত

হোমনায় ঘাগুটিয়া হানাদারমুক্ত দিবস উদযাপন

কালীগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত