crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

 

রকিব সরকার, দাউদকান্দি প্রতিনিধি:>>

কুমিল্লার দাউদকান্দিতে দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। স্থানীয় সরকার বিভাগের ইউজিডিপি এবং জাইকা’র সহযোগিতায় উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন এবং সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
প্রশিক্ষণার্থী ৬০ জন নারী-পুরুষের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আজকে আপনার যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন এটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। বিনে পয়সায় প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন বলে তা কোন ক্রমেই অবহেলা করা যাবেনা। অন্যত্র এটা করতে গেলে হাজার হাজার টাকা আপনাদেরকে খরচ করতে হতো। প্রশিক্ষণ শেষে আপনার যার যার মতো কর্মসংস্থান করে নিতে পারবেন। এতে আপনার ও আপনার পরিবারের উন্নতিই হবে।
পরে তিনি দাউদকান্দিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এসময় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নির্মাণ সামগ্রীর মান দেখেন। দীর্ঘক্ষণ পরিদর্শন শেষে তিনি সার্বিক কাজের গুণগত মান দেখে ভূয়সী প্রশংসা করেন। সবশেষে তিনি কদমতলীতে নির্মাণাধীন ব্রিজ এবং দাউদকান্দি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক-১

পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য মজাহারুল হক করোনায় আক্রান্ত

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

হোমনায় তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে সরকারি নিয়োগে প্রক্সি কাণ্ড, ১৫ দিন করে কারাদণ্ড

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম

ডোমারে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নাসিরনগরে ২ যুবকের কারাদণ্ড

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার