crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী :>>  আজ বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আ’লীগের সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য পারুল আক্তার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম তালুকদার, খোরশেদ আলম, আসলাম মিয়াজি এবং জি.এস সুমন সরকার প্রমুখ।

বক্তারা বিগত দিনের ভুলত্রুটি শুধরে নৌকার পক্ষে একাট্টা হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  নিজেদের মধ্যে যতোই রাগ অভিমান থাকুক না কেন যিনি নৌকার মনোনীত প্রার্থী হয়ে আসবেন তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাকির নেওয়াজ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে নগদ ৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধারসহ চো’র চক্রের ১ সদস্য গ্রেফতার

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের আদালতে মামলা

‘কুমিল্লায় পুলিশের সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে’: নবাগত এসপি

হোমনায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

মার্চের মধ্যে পর্যটকবাহী জাহাজ চালুর প্রস্তাব

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল আ’ত্মসাতের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল আ’ত্মসাতের অভিযোগ