crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

থানায় মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ নেই: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই। মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘পরে তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।’

‘যতটুকু সম্ভব অন্যায় আবদার কম করার’ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বন্দি করেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন—এসব আবদারও আসে।’

দেশবাসীর উদ্দেশে ‘ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া’র আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’

আইজিপি বলেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা

বানেশ্বরে ছাত্রদের হাতে মোটরসাইকেল চো’র আটক

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

নদী রক্ষায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা :জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমূলক সভা

ইসলামপুরের সেই তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার নেপথ্যের রহস্য উদ্ঘাটন