crimepatrol24
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসের দাসকান্দিতে ফখরুল পোল্ট্রি খামারে আ*গুন দিয়েছে দু*র্বৃত্তরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

 

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের দাসকান্দিতে ফখরুল পোল্ট্রি খামারে আ*গুন দিয়েছে দু*র্বৃত্তরা।

সরেজমিন ও তিতাস থানার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) রাত ১১ ঘটিকার সময় ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামস্থ আলী হোসেনের ছেলে ফখরুলের মালিকানাধীন
ফখরুল পোল্ট্রি খামারে আ*গুন দেয় দু*ষ্কৃতকারীরা। আ*গুন দেখে আশেপাশের লোকজন পানি, বালি দিয়ে আগুন স্বল্প সময়ে নিভাতে সক্ষম হয়।

এ বিষয়ে পোল্ট্রি খামারের মালিক ফখরুল বলেন, ‘আমরা বন্ধুরা পাশের মহল্লায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মোবাইলে কল আসে খামারে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি গ্রামবাসী পানি ছিটিয়ে আগুন নিভাচ্ছে। আল্লাহর রহমতে ক্ষতি বেশি হওয়ার আগেই আগুন নিভে যায়। পুরোপুরি আগুন লাগলে ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হতো, আল্লাহর অশেষ রহমত। তবে আমার প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত ৭ বছর যাবত আমি পোল্ট্রি খামার ও মাছ ব্যবসায় করছি, এমন কখনো হয়নি।’

এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘আগুন কে দিয়েছে বলতে পারছি না, দেখি নাই। কারো সাথে আমার শত্রুতাও নেই। তবে কিছু দিন আগে লাকি আক্তার নামে এক মহিলার সাথে আমাদের ঝগড়া হয়। তবে কে আগুন দিয়েছে আমি দেখিনি।’

অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান বাদী ফখরুল।

তিতাস থানার এএসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

নাগরপুরে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ

নাসিরনগরে বারি সরিষা-১৪ চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০৯

ডিমলায় অসহায় মানুষদের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

নারায়নগঞ্জে যুবদলের কর্মী শাওন এর গায়েবে জানাযার নামাজ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে

নারায়নগঞ্জে যুবদলের কর্মী শাওন এর গায়েবে জানাযার নামাজ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে

ডোমারে সাবেক শিক্ষক আনছার আলী’র জানাযা সম্পন্ন