crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তালতলীতে ডিবি’র ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন ও ঘুষের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ  বরগুনার তালতলীতে নোথায়ং মগ নামের এক রাখাইনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কোনো অভিযোগ ছাড়াই ষড়যন্ত্রমূলক এলাকার দরিদ্র ও নিরীহ ইউনুচ এবং ইউসুফকে আটক করে ডিবি পুলিশ। পরে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে শুক্রবার এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ উপজেলার নামিশেপাড়ার সড়কে ওই জেলা ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন ও এসআই আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

ফৌজদারি রিভিশন শুনানির পর আদালত জোয়েন মগের মামলার সাথে সংযুক্ত করে তালতলী থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দেয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি ডিবিতে বদলি হলে ডিবির তদন্তকারী কর্মকর্তা ওসি খন্দকার জাকির হোসেন ও এসআই আশরাফ উদ্দিন জোয়েন ও বাদী আফ্রুসে মগের দায়ের করা অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কোনো কারণ ছাড়াই এলাকার নিরীহ ও দরিদ্র  ইউসুফ মুন্সী এবং ইউনুচ মুন্সীকে গত ১৫ নভেম্বর আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে নির্যাতন চালায়।

মানববন্ধনে ইউসুফ মুন্সী এবং ইউনুচ মুন্সীর ছোটভাই ইদ্রিস মুন্সী বলেন, রিমান্ডে নির্যাতন না করার জন্য তারা ৫০ হাজার টাকা দাবি করলে তাদের ৪০ হাজার টাকা দেই। এরপরও ভাইদের রিমান্ডে নিয়ে পুরুষাঙ্গে গলিত মোম ও অমানুষিক নির্যাতন করে মামলার স্বীকারোক্তি নেওয়া হয়।

মানববন্ধনে শহিদ মিয়া বলেন, এলাকায় নিরীহ লোকদের ডিবির ওসি জাকির ও এসআই আশরাফ বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে। তাদের হয়রানি থেকে বাঁচতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন মানববন্ধনে আসা ৫ শতাধিক নারী-পুরুষ। ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীর দ্রুত মুক্তি দাবি করেন তারা।

এ বিষয়ে ডিবির ওসি খন্দকার জাকির হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি হত্যা মামলার তদন্তে প্রমাণ পেয়ে ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীকে গ্রেফতার করা হয়। ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীকে কোনো ধরনের নির্যাতন ও তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি।

পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পিএসসি আয়োজিত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৭দোকান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার: কিশোরগঞ্জে সেমিনার

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

মধুপুরে মিটার লাগিয়ে দিতে দেরী হওয়ায় বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে প্রার্থীরা

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধানকর্তন উদ্বোধন

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার