crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ড. ইউনূস সম্পর্কে ৪০ বিশ্বনেতার বিবৃতিকে বিজ্ঞাপন বললেন তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ

ঢাকা: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বিশ্বের ৪০ জন খ্যাতনামা ব্যক্তির নামে গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো এক পাতার বিজ্ঞাপন ছাপা হয়।

ড. ইউনূসকে নিয়ে ‘বিশ্বনেতাদের বিবৃতি’র এই সংবাদটি বিজ্ঞাপন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

তিনি বলেন, ‘এটিকে বিবৃতি বলা যাবে না, এটি একটি বিজ্ঞাপন। ওয়াশিংটন পোস্টে প্রায় কোটি টাকা খরচ করে ৪০ জনের নামে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপন আর বিবৃতির মধ্যে পার্থক্য আছে। ’

শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত বিশ্ব গণতন্ত্রচর্চা সূচকে বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে কথা হয় সেই  মতবিনিময়ে।

এ বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, এভাবে বিজ্ঞাপন দিয়ে বিবৃতি আমি বাংলাদেশে দেখিনি। বিশ্ব অঙ্গনেও এরকম হয় কিনা জানি না। এরকম বিবৃতি কেনা বা বিজ্ঞাপন দিয়ে বিবৃতি, সেটাকে আবার কোটি টাকা খরচ করে প্রকাশ করা‌ কতটুকু যুক্তিযুক্ত, সেটিই প্রশ্ন। ’

এরপর মন্ত্রী বলেন, ‘যেভাবেই হোক ইউনুস সাহেব নোবেল জয়ী। তার পক্ষে এরকম একটা বিবৃতি বিজ্ঞাপন দিয়ে ছাপানো -এটি তার ব্যক্তিত্বকেই খর্ব করেছে। আমার প্রশ্ন- তার এতো টাকা কোথা থেকে আসে?’

বাংলাদেশ সময়: ১৮৩০, ১০ মার্চ, ২০২৩
এনবি/এসএএইচ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ঔষধ বিহীন ৪০ মণ ওজনের ‘বীর বাহাদুর’কে দেখতে মানুষের ভিড়, দাম উঠেছে ১৮ লাখ!

সরিষাবাড়ীতে মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে- বললেন, মমতা ব্যানার্জি

১০ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের গার্ড

১০ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের গার্ড

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

দিঘলিয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

নির্বাচন কমিশন ছিল কিন্তু ভোটাধিকার ছিলনা: নুরুল ইসলাম নয়ন

বিএনপিকে সামনে এগোতে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে : নাসিম

চাঁ*দাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি