crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসির লিফলেট বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক ডোমার, নীলফামারী >>
“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না” এই পতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের আওতায় নীলফামারীর ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।
সোমবার (৯সেপ্টেম্বর ২০১৯ খ্রি.) বিকাল ৪ টায় ডোমার বাজার রেলঘুমটির মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহবান করে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালান ও আপনার সহযাত্রীকে হেলমেট পরিধান নিশ্চিত করুন। ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণ,ঝুকিপূর্ণ ওভারটেক, মুঠো ফোনে কথা বলা, বেপরোয়া গতিতে মোটর সাইকেল না চালানোর জন্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, বাড়ীতে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। দায়িত্বশীল হোন। নিজে বাঁচুন পরিবার ও আত্মীয়- স্বজনদের আনন্দে রাখুন। এ সময় ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই আব্দুর রশিদ, মোকছেদুল মোমিন, রেজাউল ইসলাম, টিআই মোকাররম হোসেন, টিএসআই আমিনুল হক, এএসআই নুরুল হুদাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

শৈলকুপায় মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক গ্রেফতার

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

গৌরীপুরে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে ইদ উপহার বিতরণ করলেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হ*ত্যা মামলার আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয় – পানি সম্পদ প্রতিমন্ত্রী

হোমনায় বিশ্ব শান্তি দিবস পালিত

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা