crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ
ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

উত্তর জনপদের ৬০ দশকের সংগ্রামী ছাত্র নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে সোমবার (৪ জুলাই) রাতে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের সবস্তরের জনগণ কর্তৃক জেলা কমিউনিস্ট পার্টির সার্বিক পৃষ্ঠপোষকতায় বামুনিয়া কাচারিহাট এলাকয় এ সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
কমরেড অধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও কমরেড প্রিন্স চাকলাদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড আতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে এ্যাডভোকেট কমরেড তরুণী মোহন রায়, রফিকুল ইসলাম, রাজেন চন্দ্র রায়, ভবেন চন্দ্র রায়, মোজাম্মেল হক, সিতারাম রায়সহ ডোমার উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মানবিক সাহায্য সংস্থা “আইমান- আরস-ইতিকা’র” পরিচালক রোকসানা রহমান বেবী, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, একই কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মোস্তাকিন রোমেল, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তার জীবনের আন্দোলন-সংগ্রাম ও মানবিক সাহায্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিগণ।

আমন্ত্রিত অতিথি ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, যে দেশে গুণীজনদের সম্মান করা হয় না সে দেশে গুণীজন জন্মায় না। যুগে যুগে সৃষ্টিকর্তা অনেক গুণী মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের মধ্যে আমাদের কমরেড মফিজার রহমান দুলাল দা ঠিক সেরকমই একজন ব্যক্তি। মানুষ কি খাবে, মানুষ কিভাবে চলবে এবং মানুষ কীভাবে তার অধিকার নিয়ে বেঁচে থাকবে সে বিষয়টি নিয়ে তিনি সব সময় চিন্তা ভাবনা করেন। বিশেষ করে সরকারের দেয়া প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতাটুকু নিজে না নিয়ে সবটুকু সমাজ উন্নয়নে গরিব, অসহায় মানুষের মাঝে দিয়ে এবং গরিব মোধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

অনুষ্ঠানে অতিথিরা বামুনিয়া এলাকাবাসীর আপ্যায়নে আনন্দ প্রকাশ করেন, সকলকে মিলে মিশে দেশের সুনাম বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিথ্যা মামলা হলে আপনার করণীয়

আগামী জুন মাসেই চালু হবে চিলাহাটী হলদীবাড়ী রেল পথ : এমপি সুজন

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজনের মৃত্যু

১২ বারের মত লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এ কে এম আজিজুর রহমান মিয়া

নীলফামারীতে ৫দিন ব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহিৃতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ

নাসিরনগরে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নাসিরনগরে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধানকর্তন উদ্বোধন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত