crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০১৯ ২:৪৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারী ডোমারে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০অক্টোবর) দুপুরে ডোমার থানার এসআই গোলাম আজম ও সঙ্গীয় ফোর্স উপজেলার গোমনাতী ইউনিয়নের বাজার এলাকা থেকে তহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করে। আটক তহিদুল দীর্ঘদিন থেকে গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকার এক কলেজ ছাত্রীকে প্রেম নিবেদনসহ নানা কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন তহিদুলকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে ডোমার থানায় মামলা নং-০৭, তারিখ-১০/১০/২০১৯ইং দায়ের করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তহিদুল ইসলাম ডিমলা উপজেলার বালাপাড়া ছাতনাই এলাকার তোফাজ্জল হেসেনের ছেলে। আগামীকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুরনো সব কিছু ভুলে নতুন বছরের শুরু থেকেই হোমনা ও তিতাসকে নতুনভাবে গড়তে চাই

পোস্টার থাকছেনা ভোটের প্রচারণায় : ইসি

বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তা নাহলে বন্ধ হয়ে যাবে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‌্যাব-২

মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‌্যাব-২

পুষ্টিগুণে ভরপুর লাউ

ডোমারে ভোগ্যপণ্য সমিতির প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঈদের নামাজ পড়ার নিয়ম

হোমনায় মসজিদের ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার