crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক পেলেন যারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৭, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আ’লীগ মনোনীত নৌকা প্রতিক পেলের যারা। আগামী ৫ জানুয়ারি আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গত ২ নভেম্বর পৌরসভা নির্বাচন হয়ে গেলো। এবার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আ’লীগ। তাদের মধ্যে ১নং ভোগডাবুড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ২নং কেতকীবাড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, ৩নং গোমনাতীতে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৪নং জোড়াবাড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, ৫ বামুনিয়াতে ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু মনোরঞ্জন রায়, ৬ নং পাঙ্গা মটুকপুরে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এমদাদুল ইসলাম এন্দা, ৭নং বোড়াগাড়ীতে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা আখতার জেবা, ৮নং ডোমার সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ৯নং সোনারায়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়াতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাসেল রানা মনোনয়ন পেয়েছে।

গত বৃহস্পতিবার আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থনীয় সরকার নির্বাচন কমিটির বোর্ড দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্যাডে বোর্ডের সদস্যগণ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেন। অপরদিকে দলের মনোনীত গত বারের নৌকার বিজয়ী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জোড়াবাড়ী ইউপির আবুল হাচান ও বোড়াগাড়ী ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনকে দলের মনোনয়ন না দিয়ে নতুন প্রার্থীকে মনোনয়ন দেয়। যার কারণে তাদের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের বিজ্ঞপ্তি ঘোষণার সাথে সাথে স্থানীয় দলের নেতা ও কর্মীগণ নিজ এলাকায় উল্লাসে মেতে উঠে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ঝিনাইদহে করোনা রিপোর্ট নিয়ে তোলপাড়! ৩৩ করোনা রোগীর রিপোর্ট যশোরে পজিটিভ, ঢাকায় নেগেটিভ!

জামালপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের জনসচেতনেতামূলক কার্যক্রম

ঝিনাইদহের হরিশংকরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ভারতের ‌রাজস্থানে পৌরসভা নির্বাচনে জয়জয়কার কংগ্রেসের

দাউদকান্দিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

অবশেষে জামালপুরের সেই ডিসি’র মনোরঞ্জনকারী সাধনা বরখাস্ত

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ছি*নতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইলসহ ছিন*তাইকারী আটক

ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাফ, কলেজছাত্র নিখোঁজ

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে  

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে