crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে আমবাড়ী আলোর মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৩, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পার্শ্বে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ালেন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল।
গত শুক্রবার বিকালে উপজেলার আমবাড়ী সরকার পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৭টি পরিবারের ২০ লক্ষ টাকা সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ওইদিন রাতে আলোর মিছিলের সদস্যগণ ছুটে গিয়ে রাতের খাবার ও সেহেরীর খাবারের পাশাপাশি মোমবাতি ও মশার কয়েল প্রদান করেন। পরদিন শনিবার সকালে তারা প্রতিটি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, পেটিকোট, প্লেট, গ্লাস, জগ, বিতরণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, আলোর মিছিলের উদ্যোক্তা আনারুল ইসলাম, সম্বনয়কারী শামিমউর রশিদ বুলবুল, সভাপতি সিদ্দিক আলম,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম,সহ সভাপতি ফারুক ইকবাল, সাংগঠনিক সম্পাদক রতন কুমার অধিকারী, অর্থ সম্পাদক ডাঃ অমল চন্দ্র অধিকারীসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনটি ২০১৮সালে ২৯জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে প্রায় ৬শত জন সদস্য রয়েছে। তারা স্বেচ্ছায় রক্তদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, জাতীয় দিবস পালনসহ নানামূখী কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। ওই দিনেই ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ তার নিজস্ব অর্থায়নে ইফতার, শাড়ি, লুঙ্গী প্রদান করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

হোমনার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত প্রথম একজনের মৃত্যু

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হ’ত্যার ঘটনায় ৫ জনের ফাঁ’সি

গঙ্গাচড়ায় জাপা-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

ডুলাহাজারা কলেজ মাঠে তিনদিন ব্যাপী ইজতেমার প্রস্তুতি চলছে

হোমনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ