crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজন হলেন চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বছরের এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে: সেনাসদর

চা শিল্পের বিকাশ ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

রংপুরের জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্ররক্ষা দিবস পালিত

চকরিয়ায় চাঁদা না দেওয়ায় গুলি করে টাকা ছিনতাই, আহত ১

নাসিরনগরে মহান বিজয় দিবস পালিত

ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

শেরপুরে আইন অমান্য করে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রদর্শন