crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডুলাহাজারায় দিনেদুপুরে মা’রধর করে টাকা ছি’নতাই, থানায় অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
ডুলাহাজারায় দিনেদুপুরে মা’রধর করে টাকা ছি’নতাই, থানায় অভিযোগ

 

 

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় দিনেদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই করা হয়েছে।এবিষয়ে ছিনতাইয়ের শিকার সিরাজুল হক বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (৬ মে) সকাল ৭টার দিকে ডুলাহাজারা বাজারের পূর্ব পাশে মোস্তাফিজ সওদাগরের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে।ছিনতাইয়ের শিকার সিরাজুল হক (৬৭) ডুলাহাজারা ইউপির ৯নং ওয়ার্ডের রংমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,ছিনতাইয়ের শিকার অভিযোগের বাদী রংমহল জরিনা রাইচ মিলেের মালিক সিরাজুল হক (শুক্রবার) ঘটনার দিন সকাল ৭টার দিকে হ্যান্ডব্যাগে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে ধান ক্রয়ের লক্ষ্যে আধুনগর যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়।পরে ডুলাহাজারা বাজারের পূর্ব পাশে মোস্তাফিজ সওদাগরের চায়ের দোকানের সামনে আসলে এলাকার পেশাদার চু’রি,ছি’নতাই ও ডাকাতির গডফাদার একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে কামাল উদ্দিনসহ তার সহযোগী অপরিচিত ২লোক তাকে গতিরোধ করে।পরে তারা ব্যবসায়ী সিরাজের হ্যান্ডব্যাগ নিয়ে টানাহেঁচড়া করে।এতে সিরাজ বাধা দিলে ছি’নতাইকারীরা তাকে কি’ল,ঘু’ষি ও লা’থি মেরে  ছি’নতাইকারীরা তার ব্যাগ কেড়ে নিলে সাথে-সাথে সে চিৎকার করতে থাকে। সে চিৎকার করায় তাকে প্রাণে মেরে ফেলার লক্ষে লোহার চেইন দিয়ে আবারো উপর্যুপরি মারধর করতে থাকে। ব্যবসায়ী সিরাজের চিৎকারে এলাকার লোকজনকে এগিয়ে আসতে দেখে ছি’নতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।চিকিৎসা শেষে সিরাজুল হক বাদী হয়ে থানায় একখানা অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন,টাকা ছি’নতাই ও মা’রধর করায় সিরাজুল হক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা নিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

অনিককে বাঁচাতে এগিয়ে আসুন

হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

চকরিয়ায় চিত্রশিল্পী সরওয়ার ‘হত্যার’ বিচারের দাবিতে মানবন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ভূমিদস্যু উচ্ছেদে আমরণ অনশনরত মশিউর সপরিবারে অসুস্থ, প্রতিবাদে মানববন্ধন

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রংপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র এজাজুল ইসলামের মরদেহ নদী থেকে উদ্ধার