crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরখড়িবাড়ী পাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আর নেই। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মরহুম আব্দুল হামিদ বেশ কিছুদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। বাদ মাগরিব তাকে তার নিজ বাড়ির এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজার পূর্বে বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুন, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, মোফাজ্জল হোসেন, আবদার রহমান, আব্দুল হালিম, সাইফুর রহমান, আবুল কাশেম প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পাভেজ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার,ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মরদেহ তার গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্থানে নিয়ে সমাহিত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

হরিণাকুন্ডুর ইউএনও টিনের পরিবর্তে পাকা ঘর করে দিলেন ৬৩ জন হতদরিদ্র পরিবারকে

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক-২

ঢাকা-খুলনা রুটে বাংলাদেশ পুলিশবাস সার্ভিসের চলাচল শুরু

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

১৪৩৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উদযাপন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শনে বিমান বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলো ১৩০ পরিবার