crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় উপজেলার টেপাখড়িবাড়ী  ইউনিয়ন বাসির দোড় গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২০১৯-২০ অর্থবছরের(এলজিএসপি-৩)এর ১১লাখ ২০ হাজার টাকার অর্থায়নসহ আনুষঙ্গিক ব্যয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার(১৯ জুন)বিকেলে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে ফিতা কেটে এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন।এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক,ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম,টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক,প্রধান শিক্ষক মমিনুল ইসলাম,উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক,ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।একই দিনের বিকেলে তিস্তা নদীর বন্যায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলির বাজার সংলগ্ন স্বপন বাঁধের কিছু অংশ ভেঙে বেশকিছু বসত বাড়িতে পানি প্রবেশ করায় সরেজমিনে পরিদর্শন করে পানিবন্দি হয়ে পড়া ১৫০ জনের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে(জিআর)চাউল বিতরণ করেন জেলা প্রশাসকসহ উল্লেখিত ব্যক্তিগণ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটঘরিয়ায় হাঁসের ডিমে আল্লাহ ও রাসুলের নাম

দখল নয়, দলিলই হবে জমির মালিকানা: সংসদে বিল উত্থাপন

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

শৈলকুপা পৌর ভবনে হা-ম-লা,ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত-১

জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২৭

প্রতিনিধি আবশ্যক

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

ডোমারে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ