crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জিডি) মোহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে জাহাঙ্গীর বলেন, ‘ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।’

দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

চকরিয়ার পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ড, ৭০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি

ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া বাস চালাতে পারবে না চালকেরা : মেয়র আতিকুল ইসলাম

চকরিয়া-বেতুয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

পাবনায় মৃত ব্যক্তিকে আট মাস পর জীবিত উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ!

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

প্রশংসায় ভাসছেন মধুপুরে আসা আমেরিকান জেসিন-মেরিন্ডা দম্পতি

হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম

হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম