crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২০ ৮:৫৫ পূর্বাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছে। সোমবার দুপুরে শহরের নতুন হাটখোলা এলাকা থেকে এ পলিথিন উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ করেছে ।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। সেসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হেদায়েত উল্যাহ আদালত বসিয়ে তাদেরকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে দুটি দোকানের মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার হওয়া পলিথিনের মূল্য আনুমানিক প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে। পরে উদ্ধার পলিথিন জব্দ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডলসহ র‌্যাব সদস্যবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপার অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে চলছে মুদি দোকান

তিতাসে মাদক,যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনামূলক সেমিনার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক কারবারি গ্রেফতার

যশোরে ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধের পাশে দাঁড়ালেন পুনাক সভানেত্রী

তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

কেএমপি’র মাদক বিনোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ঝিনাইদহে ছাত্র হোস্টেলের পানি জমে নষ্ট হচ্ছে সওজের ২৩ কোটি টাকার রাস্তা !

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই