crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২০ ১০:১৪ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মহাসড়ক। মহাসড়কটির অধিকাংশ স্থান-ই ছোট-বড় গর্তে পরিপূর্ণ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কটির ডাকবাংলা ত্রিমোহনী অংশে রাস্তার মাঝখানে উড়ছে লাল পতাকা। দেখেই বোঝা যাচ্ছে এখানে বিপদ! ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়নপুর ত্রিমোহনী থেকে শুরু করে ডাকবাংলা বাজার পর্যন্ত রাস্তায় বিশাল আকারের বড় বড় গর্ত তৈরি হয়েছে। তার মধ্যে উত্তর নারায়নপুর ত্রিমোহনী ইসলামি হাসপাতাল সংলগ্ন বকুল মেটালের ও লিটন স্টিল হাউজের সামনের গর্তটি সবচেয়ে ভয়াবহ। এখানে প্রতিদিন কোনো না কোনো ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। তাই সাধারণ পথচারীদের সাবধানতার জন্যই এই পতাকা উড়িয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পথচারীসহ স্থানীয়রা জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। রাস্তাটি দিয়ে ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবানসহ সারা বাংলাদেশেই যাতায়াত করা যায় এবং এটি মুজিবনগর যাওয়ার অন্যতম একটি রাস্তা। এতো বড় গুরুত্বপূর্ণ রাস্তাটি যদি চলাচলের অনুপযোগী হয়, আর প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের সম্মান ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা। ঝিনাইদহের কর্তৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সমাজ ও রাষ্ট্র থেকে দু’র্নীতি মূলোৎপাটন করা হবে: প্রধানমন্ত্রী

নীলফামারী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন

গুনাহ মাফের আশ্চর্য আমল

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টিটু

ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনে আনন্দে আত্মহারা চাষিরা

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল দুর্নীতিতে নিমজ্জিত ও ‘র’ এর ছত্রছায়ার নিয়ন্ত্রণে!

নাসিরনগরের মহিষবেড়ে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রংপুরে মাদকসহ আসামী গ্রেফতার