crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ড্রেজিং করে পুকুর খননের নামে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের দোড় গ্রামে জাকির মিয়ার পুকুর থেকে গভীর গর্ত করে বালি তুলছে ভগবান নগরের প্রভাবশালী ব্যক্তি শাহাজান। গ্রামে কেউ বাধা দিতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বলেন, মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেব। তার ভয়ে গ্রামের কেউ মুখ খুলেনা।

পুকুর খননের নামে কৃষি জমির শ্রেণি পরিবর্তন ও ধানী জমির ক্ষতির বিষয়ে এলাকাবাসী সাংবাদিকদের বলেন, আর দুয়েক মাস এভাবে বালি উত্তোলন চলতে থাকলে গ্রামের অনেক কৃষি জমি, রাস্তা ঘাট বসতবাড়ি পুকুরে বিলীন হয়ে যাবে।

পুকুর মালিক জাকির মিয়ার বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে তাদের দেখে নেয়ার হুমকি দেই।

এব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী এলাকাবাসী এই বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গঙ্গাচড়ায় জাপা-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

নাসিরনগরে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

জগন্নাথপুর পৌর নির্বাচন স্থগিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

একটানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার