crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন নাছিম উদ্দীন রিংকু (২২) নামে এক যুবক। তিনি কাস্টসাগরা গ্রামের পরিচিত মুখ সাবেক মেম্বার মুসা মিয়ার ছেলে। তার আরেক ছেলে রিজভি (৯) মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রিংকু তার ছোট ভাই রিজভী ও ভাগ্নেকে নিয়ে ঘুরতে বের হয়। পোড়াহাটী নামক স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হন। এর মধ্যে রিংকু ও তার ভাই রিজভী গুরুতর ভাবে আহত হয়। বড় ভাই রিংকুকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন। ছোট ভাই রিজভী গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভাল না। এদিকে শুক্রবার জুম্মা বাদ কাস্টসাগরা গ্রামে নামাজে জানাযা শেষে নাছিম উদ্দীন রিংকুকে দাফন করা হয়। ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মসিউর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যড. আব্দুল আলীম এক বিবৃতিতে নাছিম উদ্দীন রিংকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবৈধ দখল উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি মেয়র শেখ ফজলে নূর তাপসের

হরিণাকুন্ডু থেকে একাধিক মামলা ও বিএনপি নেতা আবুল চেয়ারম্যান হত্যা মামলার ২ আসামী অস্ত্রসহ গ্রেফতার

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

সাংবাদিক নাদিম হ’ত্যায় জড়িতদের ফাঁ’সির দাবিতে রংপুরে মানববন্ধন

পাবনায় দুই কোটি টাকার কোকেনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শিশু রামিসা হ*ত্যার বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

হোমনায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে, আহত-৮

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাসহ ২ জনের জেল