crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এমজি আযম এ রায় দেন। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের মনোয়ারা সাথে কানাইডাঙ্গা গ্রামের উজ্জল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে নির্যাতন করতো। এ ব্যাপারে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে ২ টি মামলা করে। পরবর্তীতে, ২০০১ সালের ২৯ জুন উজ্জল হোসেন তার বাড়ীতে এসে মনোয়ারা খাতুনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করে রাখে। পরে ১ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বলাতলা খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জুলাই নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১৫ ফেব্রুয়ারি ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বামী উজ্জল হোসেন ও প্রতিবেশী শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এ মামলায় অন্যদের খালাস দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পৌরমেয়রকে হুমকি দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে পুলিশের শারীরিক কসরত

মিথ্যা মামলা দিয়ে হ*য়রানির অভিযোগ এনসিপির, তদন্তের দাবী

আবু সাঈদ হ’ত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হলো আরএমপি কমিশনার ও রংপুরের পুলিশ সুপারকে

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ

বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তর

সরাইলে এইচএসসি পরীক্ষার হল থেকে শিক্ষককে অপসারণ করলেন ইউএনও

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

উলিপুরে ওসির বাড়িতে চু’রি, আটক ৩

ঝিনাইদহে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ