crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক। বক্তারা, সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনাসভা শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ মধুহাটী ইউপির শ্যামনগর গ্রামে আসামীদের হুমকিতে গ্রাম ছাড়া মামলার বাদী !

৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন হবে: ডাকসু ভিপি

জাতির পিতার মাজার জিয়ারত করলেন আইজিপি

বোদায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

বরুড়া থানার উদ্যোগে সম্প্রীতি র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু।

হোমনায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রতিষ্ঠিত হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেড ইউনিয়ন করার অধিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

ঘোড়াঘাটে প্রেমের সম্পর্ক গড়ে কি’শোরীকে ধ’র্ষণ, প্রেমিক গ্রেফতার