crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পিঁয়াজের বাজারে আগুন, কেজি ২০০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০১৯ ১:৫৯ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। প্রতিদিন প্রকারভেদে মণ প্রতি গড়ে ১৮০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। ক্রমাগত দাম বৃদ্ধিতে তা ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। বর্তমানে পাইকারি দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা আর খুচরা ১৯০ থেকে ২০০ টাকা দরে।

জেলা শহরের নতুন হাটখোলা বাজারে পেঁয়াজ কিনতে আসা নাসির উদ্দিন জানান, পেঁয়াজের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। সিন্ডিকেট করে বিক্রেতারা দাম বাড়াচ্ছে। সরকার বলছে দাম কমাবে কিন্তু কিছুই তো করছে না। যত দুর্ভোগ আমাদের সাধারণ মানুষের।

একই অভিযোগ অন্যান্য ক্রেতাদের। তারা বলেন, পাইকারি তো এক দাম আছেই, আবার খুচরা বিক্রেতারা আরও দাম বাড়িয়ে বিক্রি করছে। এ যেন রামরাজত্ব, যে যার ইচ্ছামতো দাম বাড়াচ্ছে।

পেঁয়াজ বিক্রেতা সোহাগ কুন্ডু জানান, আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসছে না। আর চাষিরা বাজারে পেঁয়াজ কম আনছে। ফলে চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় দাম বাড়ছে। নতুন পেঁয়াজ কিংবা এলসি পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।

জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান জানান, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজবাহী বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কয়েক দিনের ভেতরেই তা খালাস হবে। অন্যদিকে, এলসির ওপর ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে। ফলে ২-৩ তারিখের মধ্যে ব্যবসায়ীরা এলসিপত্র খুলবে। ফলে হিলি, বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ বাংলাদেশে পৌঁছাবে। তাই আশা করা যাচ্ছে, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও জানান, কিছু আগাম জাতের পেঁয়াজও কয়েকদিনের ভেতরেই বাজারে আসবে যা দাম কমাতে ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বন্ধন জেনেটিকস্ লিঃ এর বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়

রংপুরে বিপুল পরিমাণে টিসিবি’র পণ্যসহ ব্যবসায়ী আটক

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই, ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ঝিনাইদহে শৈত্যপ্রবাহে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

ঝিনাইদহে শৈত্যপ্রবাহে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

কেএমপি’র গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে স’ন্ত্রাসী মামুনসহ আটক-৩

ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউনাইটেড ক্লাব জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম

বানেশ্বরে বৃদ্ধার ব’স্তাবন্দি ম’রদেহ উদ্ধারের রহস্য উন্মোচন, ছেলের বৌ-নাতনি গ্রেফতার