crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নো মাস্ক-নো সার্ভিস শর্তে মসজিদ, মন্দির, উপাসনালয়ে মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রচার চালাতে হবে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০২০ ৮:৫৯ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ 
মসজিদ, মন্দির বা উপাসনালয়ে মাস্ক এর ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এজন্য ইমাম, পুরোহিত ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির সকল সদস্যদের নিয়ে মিটিং করে ব্যাপক প্রচার চালাতে হবে। সেইসঙ্গে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলা করতে বাজার মনিটরিং আরো জোরদার করাসহ নো মাস্ক-নো সার্ভিস শর্ত পালন করতে হবে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আইন- শৃঙ্খখলা, কোভিড-১৯ এর ২য় ডেউ মোকাবেলা সহ বাজার মনিটরিং সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জনপ্রতিনিধি, সকল মসজিদ, মন্দির উপাসনালয়ের ইমাম. পুরোহিত ও গনমাধ্যম কর্মী সহ উপজেলা পরিষদের কর্মকর্তারা অংশ নেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিমা শিরিন লুবনা।

সভায় প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকল ধর্মের মানুষকে নিয়ম মেনে করোনার ২য় ঢেউ মোকাবেলা করতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আলী হোসেন অপু, রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল ইসলাম, পূজা পরিষদের শিবু পদ বিশ্বাস, খ্রিস্টান মিশনের জন তালুকদার ও বাজার ব্যাবসায়ী সমিতির মাসুম বিল্লাহ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

নীলফামারীতে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জ-ঙ্গি আটক

আগামী নির্বাচন গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

হোমনায় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন

হেফাজতের আমির বাবুনগরীও খেলাফতের নেতা মামুনুলদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলার আবেদন

নীলফামারীর পৌরসভা নির্বাচনে আবারও মেয়র হলেন দেওয়ান কামাল

আত্মসম্মান ও ভয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর হা’মলাকারীদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হা’মলাকারীদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন