crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০১৯ ৪:৩৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল, প্রধান শিক্ষক আমানত হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে এডিপি’র অর্থায়নে ওই দুই বিদ্যালয়ে ১৪’শ স্যানেটারী ন্যাপকিন ও ১ হাজার পিস আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই দুই বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ উপকরণ বিতরণ করা হয়েছে। এখান থেকে ১’শ টাকা মূল্যের স্যানেটারী ন্যাপকিন ছাত্রীরা ৫০ টাকা মূল্যে ও আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিনামুল্যে নিতে পারবে। এছাড়াও বিদ্যালয়ের নামে ২ টি ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের দেওয়া ৫০ টাকা ওই হিসাবে জমা থাকবে। যেখান থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ আবারো স্যানেটারী ন্যাপকিন কিনতে পারবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সিলেটে চা-বাগান শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ী ও সিএনজি স্টেশনে গ্যাস দ্রুত স্বাভাবিকের আশ্বাস

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

গৌরীপুরে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

রংপুরে বেনুঘাট উত্তরপাড়া ফোরকানিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২,নতুন আক্রান্ত ১৭৭৩

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

৯৯৯-এ মিথ্যা তথ্য দিলে শাস্তি