crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘৭২ এর সংবিধানের অপপ্রয়োগ করে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।তিনি জানান, ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শহিদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহিদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষাও দেওয়া হবে।’

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

পাথরঘাটায় দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জেলেকে শেকলে বেঁধে নির্যাতন!

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এক ইউনিয়ন লকডাউন

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এক ইউনিয়ন লকডাউন

ডোমার উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে ছুরিকাঘাতে হত্যা,আটক ১

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

রংপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার, আটক-১