crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর ও শেরপুর থেকে চো*রাই ১১ মোটরসাইকেল উদ্ধার, চো*র চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।। 

জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত সেপ্টেম্বর মাসজুড়ে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. সোহাগ রানা ও উপপরিদর্শক মো. শাহজাহান।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের করা একটি মোটরসাইকেল চুরির মামলার সূত্র ধরে চক্রটির সন্ধান পাওয়া যায়। তদন্তে জানা যায়, চক্রের সদস্য নীরব হোসেন বিভিন্ন স্থান থেকে সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করতেন। পরে আরেক সদস্য আবু বকর সিদ্দিকের মাধ্যমে এসব চোরাই মোটরসাইকেল জামালপুর, মেলান্দহ, শেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর সদর, মেলান্দহ, শেরপুর সদর ও শ্রীবরদী থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর সদরের নীরব হোসেন, মাহফুজ আহমেদ ও রবিউল ইসলাম সোহাগ; মেলান্দহের মো. বরকতউল্লাহ সবুজ ও আবু বকর সিদ্দিক; শেরপুর সদরের মো. ওমর ফারুক এবং শ্রীবরদীর মো. সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাজাজ ডিসকভার, টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো হাঙ্ক ও বাজাজ পালসার মডেলের মোট ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মোটরসাইকেল চুরি সাধারণ মানুষের জন্য শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, এটি তাদের নিরাপত্তাবোধ ও আস্থার ওপরও বড় ধরনের আঘাত। চক্রটির সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “চো*রাই মোটরসাইকেল কেনাবেচাও আইনের দৃষ্টিতে অপরাধ। তাই পুরনো মোটরসাইকেল কেনার ক্ষেত্রে বৈধ কাগজপত্র ভালোভাবে যাচাই করে কেনার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।”

সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “জনগণের সহযোগিতায় চক্রটির পলাতক সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে

নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে জুম মিটিং অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জেলের জরিমানা

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

জর্ডানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা ‘নিহত’

চেক জালিয়াতির মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার জেল- জরিমানা

শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনের কারাদণ্ড

হোমনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ১০

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু