crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল,অধ্যক্ষকে শোকজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’- আদাত উল করীম।।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে তদন্ত করেছি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড সবসময় পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে। এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের।”

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত ১০০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। একই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা বোর্ড তাৎক্ষণিকভাবে তদন্তে নামে এবং দায় নিরূপণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

আইজিপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কুষ্টিয়ার বড়বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ড

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

পাকুন্দিয়ায় পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

ঘোড়াঘাটে ৮০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার

জামালপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের জনসচেতনেতামূলক কার্যক্রম