crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের ডাকপাড়ায় ও নান্দনিক বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন সদরের নান্দিনাতে ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের কার্য়ালয়ের নির্বাহী হাকিম মো. ইবনুল আবেদিনের নেতৃত্বে শহরে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আলহাজ্ব জহুরুল হক কাঁচা মার্কেটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে সিয়াম সিনান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা এবং মেসার্স দিদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিদারুল আলমকে ৩০ হাজার টাকা ও নান্দিনা বাজারের ২ ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ২০হাজার টাকা ও স্বপন ইসলামকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, র‌্যাব-১৪ এর কোম্পানী কমাণ্ডার এম এম সবুজ রানা,স্কোয়াড কমাণ্ডার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

বগুড়ায় ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতায় গ্রাম পর্যায়ে বাড়ছে আইনী জনসচেতনতা

রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ

ডোমারে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডা’কাত দলের সদস্য মন্তাজ ও বক্করকে গ্রেফতার

ক্ষমতার ময়ূর সিংহাসন এখনও অনেক দূরে: বিএনপিকে কাদের

ক্ষমতার ময়ূর সিংহাসন এখনও অনেক দূরে: বিএনপিকে কাদের

পাট পাতার চা পান করার অফিসিয়াল নির্দেশ রয়েছে : ডিসি ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

ডোমার মির্জাগঞ্জে ধর্ষণ করতে গিয়ে শিক্ষক শ্রীঘরে

মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

নেত্রকোনার বিশিউড়া বাজারে অ’গ্নিকাণ্ডে মালামালসহ দু’টি দোকান পু’ড়ে ছাই